ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিচ্ছেদের ভয়ে পোষা বিড়ালকেই বিয়ে করলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ২৭ এপ্রিল ২০২২
বিচ্ছেদের ভয়ে পোষা বিড়ালকেই বিয়ে করলেন নারী!
ছবি: ডেবোরাহ হজ ও ইন্ডিয়া

পোষা বিড়ালের নাম ইন্ডিয়া। তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের এক বছর চল্লিশের নারী। বিয়ে হল পার্কে। পাত্রী ডেবোরাহ হজ পরেছিলেন সুন্দর একটি কোট। আর পাত্র? সোনালি জামা, কালো বো’তে তাকেও মানিয়েছিল বেশ।

দু’টিতে বিয়ে সেরে ফেলে এখন নিশ্চিন্ত। বাড়িওয়ালা যে আর তাদের আলাদা করতে পারবে না। গত কয়েক বছরে অনেক যন্ত্রণা পেয়েছেন ডেবোরাহ। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, আগের বাড়িওয়ালার জন্য দু’টি হাস্কি প্রজাতির কুকুর এবং একটি বিড়ালকে ছেড়ে আসতে হয়েছে।

সেই বিচ্ছেদের যন্ত্রণা আজও সামলে উঠতে পারেননি। কিন্তু আর নয়। এখনকার সঙ্গী বিড়ালটিকে তিনি আর হারাতে পারবেন না। তাই একেবারে বিয়েই করে ফেললেন। স্বামী-স্ত্রীকে তো আর আলাদা করতে পারবেন না বাড়িওয়ালা!

Advertisement

আরো পড়ুন>> ‘৫০ বছরের সবচেয়ে বড় ধাক্কা’ আসছে পণ্য বাজারে: বিশ্ব ব্যাংক

ইউরোপীয় দেশগুলিতে বাড়িতে পোষা প্রাণী রাখার সমস্যা নতুন নয়। এই নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটের সমস্যার কথা শোনা যায় প্রায়শই। সেই ‘সমস্যা’র এক অসাধারণ সমাধান বাতলালেন ডেবোরাহ। তার এই সিদ্ধান্তে কেউ তাকে উন্মাদ মনে করলেন। অনেকে প্রশংসাও করলেন।

সূত্র: মিরর ইউকে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!