আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের প্রেসিডেন্ট সাইদ মুহাম্মদ বলেন, বুধবার যখন মুসলমানরা একজন ব্যক্তিকে দাফন করতে যাচ্ছিল তখনই হামলাটি হয়।
তিনি বলেন, সশস্ত্র ব্যক্তিরা গোন্ডার শহরে মুসলিম জনতার দিকে একটি বিস্ফোরক নিক্ষেপ করে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়লে সংঘর্ষে অন্যরা নিহত হয়।
.png)
আরো পড়ুন: ইউক্রেনে হস্তক্ষেপকারীরা বিদ্যুৎ গতির জবাব পাবে: পুতিন
তিনি অভিযোগ করেন, সংঘর্ষের সময় দোকান লুটপাট করা হয়েছে এবং তিনটি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া মাদুরে আগুন দেওয়ায় একটি মসজিদের সামান্য ক্ষতি হয়েছে।
আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, এই ঘটনায় তদন্ত চলছে এবং এ বিষয়ে পরে আপডেট তথ্য দেওয়া হবে।
অন্য একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত ১৫ জনকে গোন্ডার রেফারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কতজন বিস্ফোরক-গুলিতে ঠিক কতজন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তা স্পষ্ট নয়।