ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আঘাত হানলো ঘূর্ণিঝড় অশনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ১২ মে ২০২২
আঘাত হানলো ঘূর্ণিঝড় অশনি
ফাইল ফটো

গতি পথের পরিবর্তন শেষে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অশনি। বুধবার মধ্যরাতে রাজ্যটির উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। 

বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশ্যা ও পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় দেশটির আবহাওয়া দফতর।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল মাছিলিপটনম ও নার্সাপুরাম এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘অশনি’। এর আগেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেয়ায় উপকূলীয় অঞ্চলগুলোতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি ।

Advertisement

অন্ধ্রপ্রদেশের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বাতাসের গতিবেগে উপকূলে আছড়ে পড়ে অশনি। এরপর শুরু হয় ভারি বৃষ্টিপাত। উপকূলীয় অঞ্চলগুলোতে বৃহস্পতিবারও মানুষজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদেরও সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতর জানায়, অশনির প্রভাবে ওড়িশ্যা ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও অনেক অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে, অশনির কারণে পশ্চিবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের বেশকয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়াও দিল্লি থেকে বেঙ্গালুরুর ফ্লাইটেও দেখা দেয় বিপর্যয়। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: অশনি
লিংক সফলভাবে কপি হয়েছে!