ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের খর্বকায় কিশোরের তকমা পেলেন নেপালের দোর বাহাদুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২৬ মে ২০২২
বিশ্বের খর্বকায় কিশোরের তকমা পেলেন নেপালের দোর বাহাদুর
ছবি: দোর বাহাদুর

বিশ্বের খর্বকায় কিশোরের তকমা পেয়েছেন নেপালের ১৭ বছর বয়সি বাসিন্দা দোর বাহাদুর ক্ষেপাঞ্জি। এই কিশোরকে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৪ সালের ১৪ নভেম্বর দোর বাহাদুর জন্মগ্রহণ করেন। গত ২৩ মার্চ কাঠমান্ডুতে তার উচ্চতার মাপ নেয়া হয়। এতে তার উচ্চতা আসে ৭৩.৪৩ সেন্টিমিটার (২ ফুট ৪.৯ ইঞ্চি)।

দোর বাহাদুরের ভাই নারা বাহাদুর বলেন, আমি আনন্দিত আমার ভাই গিনেস রেকর্ড সার্টিফিকেট পেয়েছে।

Advertisement

আরো পড়ুন>> ১৪ লাখ টাকা খরচ করে নিজেকে ‘কুকুর’ বানালেন যুবক!

দোর বাহাদুর তার বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে কাঠমান্ডুর প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিন্ধুলি জেলায় বাস করে। তার বাবা একজন কৃষক। তিনি পরিবারের ছোট ছেলে এবং গ্রামের একটি স্কুলে পড়ে।

রেকর্ডটি আগে নেপালের খগেন্দ্র থাপা মাগারের নামে এক কিশোরের দখলে ছিল। খগেন্দ্র, যিনি ১৯৯২ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!