ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের সবার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ৩১ মে ২০২২
নেপালে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের সবার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নেপালের উদ্ধারকারীরা হিমালয়ে বিধ্বস্ত বিমানের ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।

সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন এএফপিকে বলেন, সবার মরদেহ পাওয়া গেছে। এখন লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।

আরো পড়ুন> পতনের মুখে ইউক্রেনের সেভেরোদভিনস্ক
  
নেপালি তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমানটি রোববার সকালে নেপালের পশ্চিমাঞ্চলীয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

একদিন পর সাড়ে ১৪ হাজার ফুট উঁচু পাহাড়ের পাশে বিমানটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে লাশগুলো উদ্ধার করা হয়। বিমানটিতে ৪ জন ভারতীয়, ২ জন জার্মান এবং ১৬ জন নেপালী আরোহী ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!