ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ১২ জুন ২০২২
ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
ফাইল ফটো

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইতালিয়ান বার্তা সংস্থা আন্সা নিউজ এজেন্সি আরো জানিয়েছে, এ দুর্ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় ঐ হেলিকপ্টারে সাতজন আরোহী ছিল।

হেলিকপ্টারটি লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। এর টুস্কানি শহরে যাওয়ার কথা ছিল। পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

Advertisement

হেলিকপ্টারে চার তুর্কি ব্যবসায়ী ছিল। ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!