[ আন্তর্জাতিক ]
নাইজারে ড্রোন হামলায় ৪০ জঙ্গি নিহত
ফাইল ফটো
নাইজারে ড্রোন হামলায় প্রায় ৪০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দেশটির বুরকিনা ফাসো সীমান্তের কাছে অপারেশন বারখানের অংশ হিসেবে তাদের বাহিনী ১৪ জুন এ অভিযান চালায়। খবর আল-জাজিরার।
ঐ বিবৃতিতে ফরাসি সেনাবাহিনী জানায়, নাইজার নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর এবং নাইজার কর্তৃপক্ষের অনুরোধে এ অভিযান চালানো হয়।
.png)
এতে আরো বলা হয়েছে, ৪০টি মোটরসাইকেলের বহরের গতিবিধির ওপর নজর রাখতে আকাশ থেকে নজরদারি করে বারখানে বাহিনী। এরপর নাইজার বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ হামলা চালানো হয়।
এদিকে আলাদা বিবৃতিতে নাইজার বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজারে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যার পর এ যোদ্ধাদের হত্যা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ড্রোন হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!