ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেলারুশ থেকে চেরনিহিভ অঞ্চলে ‘ব্যাপক’ বোমাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ২৫ জুন ২০২২
বেলারুশ থেকে চেরনিহিভ অঞ্চলে ‘ব্যাপক’ বোমাবর্ষণ
ফাইল ফটো

ইউক্রেনের উত্তরের সীমান্ত অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখণ্ড থেকে ‘ব্যাপক’ বোমাবর্ষণ করা হয়েছে। 

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা নাগাদ চেরনিগিভ অঞ্চলে মিসাইল থেকে ব্যাপক বোমা হামলা চালানো হয়। 

ইউক্রেনের উত্তর সামরিক কমান্ড ফেসবুক পোস্টে জানিয়েছে, দেসনা গ্রামকে লক্ষ্য করে বেলারুশের ভূখণ্ড এবং আকাশ থেকে ২০টি রকেট ছোড়া হয়।  তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

Advertisement

এদিকে বেলারুশ সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়েছিল। যদিও দেশটির সম্প্রতি নেয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরো উসকে দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!