ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাব থেকে ১৭ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ২৬ জুন ২০২২
দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাব থেকে ১৭ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের একটি নাইটক্লাবে ওই ১৭ জনের মরদেহ পাওয়া যায় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার তেমবিনকোসি কিনানা জানিয়েছেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার (১.৯ মাইল) দূরের সিনারি পার্কের ওই ঘটনা ঘটার পরপরই পুলিশ সেখানে পৌঁছায়।

Advertisement

কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

আরো পড়ুন>> ইরাকে গ্যাস স্থাপনায় রকেট হামলা

স্থানীয় টেলিভিশনের খবরে দেখা গেছে ক্লাবের বাইরে জড়ো হওয়া লোকজনকে শান্ত করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!