ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমরা হজ ভিসার আবেদন নেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১৪ জুলাই ২০২২
ওমরা হজ ভিসার আবেদন নেয়া শুরু
ফাইল ছবি

পবিত্র হজের পর এবার ওমরা পালনে ইচ্ছুক মুসল্লিদের কাছ থেকে ভিসার আবেদন নেয়া শুরু করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরা পালন শুরু হবে।

Advertisement

প্রতিবেদনে আরো জানানো হয়, সৌদিতে অবস্থানকারী অথবা সৌদি আরবের বাইরে যে কোনো দেশ থেকে ওমরা ভিসার আবেদন করা যাবে।

বিদেশি মুসল্লিদের ওমরা ভিসার জন্য এই ওয়েবসাইটে (https://haj.gov.sa/ar/InternalPages/Umrah) ঢুকে আবেদন করতে বলা হয়েছে। 

এদিকে ওমরা পালন করতে চাইলে সৌদি আরবে আসার আগে করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের ইস্যু করা কোভিড সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!