ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাজ্যে ভয়াবহ তাপদাহ, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ১৫ জুলাই ২০২২
যুক্তরাজ্যে ভয়াবহ তাপদাহ, রেড অ্যালার্ট জারি
ফাইল ছবি

যুক্তরাজ্যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

যুক্তরাজ্যের লন্ডন, ম্যানেচেষ্টার এবং ইয়র্ক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারির মাধ্যমে মূলত অতিরিক্ত গরমের কারণে মানবজীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বুঝায়। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ এ রেল অ্যালার্ট জারি করে। 

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গরম আবহাওয়াকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই প্রথম যুক্তরাজ্যের কিছু অঞ্চলে রেল অ্যালার্ট জারি করা হয়েছে।

Advertisement

অতিরিক্ত গরমের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আরো পড়ুন>> কে হবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট?

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকতে পারে। এ সময়ে প্রচণ্ড গরমের মধ্যে কারো কারো জীবন মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। পরিবর্তন আনতে হতে পারে প্রতিদিনের কাজের তালিকায়।

প্রচণ্ড গরম থেকে বাঁচতে জনসাধারণকে লোকালয়ে থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া লেক এবং নদী পাড়ে ছায়াযুক্ত স্থানে থাকতে বলা হয়েছে। অবস্থা আরও খারাপের দিকে গেলে বাতিল হতে পারে রেল এবং বিমান চলাচল।

এদিকে প্রচণ্ড গরমে দাবানলে পুড়ছে ইউরোপের দেশ পর্তুগাল, ফ্রান্স এবং স্পেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!