ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে বারে বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২, ১৯ জুলাই ২০২২
ফ্রান্সে বারে বন্দুক হামলা, নিহত ১
ফাইল ফটো

ফ্রান্সের প্যারিসে একটি বারে বন্দুকধারীদের হামলায় একজন নিহত ও আরো ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। 

উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ জানায়, দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে বারের টেরেসে বসে থাকা লোকজনদের ওপর গুলি চালায়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে সটকে পড়ে একজন। তবে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে।

ঐ নগরীর মেয়র ফ্রাঁসোয়া ভগলিন বলেন, ঘটনাটি একটি সিসা ক্যাফে-তে ঘটেছে। হামলার পর উপস্থিত লোকজন সন্দেহভাজনদের একজনকে ধরে ফেলে। সূত্র: এএফপি, এনডিটিভি

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!