ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যাগের মধ্যে বোমা বলে চিৎকার, ভয়ে বিমানজুড়ে হুড়োহুড়ি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ২২ জুলাই ২০২২
ব্যাগের মধ্যে বোমা বলে চিৎকার, ভয়ে বিমানজুড়ে হুড়োহুড়ি
ফাইল ফটো

এক যাত্রী উঠে দাঁড়িয়েই জানান, তার ব্যাগের মধ্যে বোমা রয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের সব যাত্রীর মধ্যে। 

বৃহস্পতিবার রাতে উড্ডয়নের আগমুহূর্তে ভারতের বিহারের পাটনা থেকে রাজধানী দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই২১২৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে এটি প্রতারণা বলে প্রমাণিত হয়। 

অভিযুক্ত ওই যাত্রীকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম ঋষি চন্দ সিং। প্রাথমিক তদন্তের পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানান, অভিযুক্ত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে। 

Advertisement

শুক্রবার বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ অবস্থার পর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় ফ্লাইটটিকে। নিরাপত্তা তল্লাশি চালিয়ে জানা যায়, প্লেনে কোনো বোমা ছিল না। ভুয়া আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয় ওই যাত্রীকে। এর আগে নিরাপদে সব যাত্রীকে বিমান থেকে বের করে আনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, যাত্রীদের বোর্ডিং শেষ করে প্লেনটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে, সেই সময়ই হঠাৎ এক যাত্রী উঠে দাঁড়ান এবং চিৎকার করে বলেন, তার ব্যাগে বোমা রয়েছে। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্লেন থেকে নামার জন্য হুড়োহুড়িও শুরু হয়ে যায়।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বোম্ব স্কোয়াড। সব যাত্রীকে নিরাপদে বের করে এনে পুরো ফ্লাইটের ভেতরে তল্লাশি চালানো হয়, সব যাত্রীর ব্যাগের পাশাপাশি আলাদাভাবে ওই যাত্রীর ব্যাগও বেশ কয়েকবার পরীক্ষা করা হয়। কিন্তু কোনো বোমাই উদ্ধার হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!