ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭, ২৮ জুলাই ২০২২
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের আতোয়াক ডে আলভারেজ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মী, পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহাসড়কটি বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে।

আরো পড়ুন: বাড়ি বিক্রির দু’ঘণ্টা আগে কোটি টাকার লটারি জিতলেন ঋণগ্রস্ত বৃদ্ধ

Advertisement

কর্মকর্তারা জানিয়েছেন, গুয়েরেরো কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে একটি প্রাইভেট কারের চালক পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। তবে গাড়িটির সঙ্গে ট্রাকের পেছন দিকে ধাক্কা লাগে। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যান। যেখানে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!