ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফুটপাতে হঠাৎ গর্ত, তলিয়ে গেলেন নারী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২, ২ আগস্ট ২০২২
ফুটপাতে হঠাৎ গর্ত, তলিয়ে গেলেন নারী (ভিডিও)
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ফুটপাতে হঠাৎ সৃষ্টি হওয়া বাষ্প-গর্তে এক নারী তলিয়ে গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির কাছে অবস্থিত ভূ-তাপীয় এলাকায় (জিওথার্মাল এরিয়া) রয়েছে একটি তাপীয় গ্রাম (থার্মাল ভিলেজ)। ওই গ্রাম দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। ওই গ্রামে ঘুরতে গিয়ে ফুটপাত ধসে বাষ্প-গর্তের (জিওথার্মাল সিংকহোল) মধ্যে পড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিক এক নারী।

নিউজিল্যান্ডের উত্তর-মধ্যাঞ্চলের রোটোরুয়ার কাছে রয়েছে টাউপো আগ্নেয়গিরি এলাকা। সেখানে মাওরি আদিবাসী অধ্যুষিত গ্রাম হাকারেওয়ারেওয়া। সম্প্রতি স্বামীর সঙ্গে সেখানে ঘুরতে গিয়েছিলেন ওই নারী। 

Advertisement

গ্রামের প্রবেশপথের কাছে ফুটপাত দিয়ে হাঁটার সময়ে হঠাৎ প্রায় সাড়ে তিন ফুট গভীর গর্ত হয়ে যায়। ওই নারী গর্তে ঢুকে যান।  চিৎকার শুনে তার স্বামী প্রথমে তাকে টেনে তোলার চেষ্টা করেন। ছুটে আসেন দু’জন গাইড ও আশপাশের বাসিন্দারাও।

গ্রামটির জেনারেল ম্যানেজার মাইক গিবনস জানান, গরম বাষ্পের মধ্যে পড়ে ওই নারী গুরুতর আঘাত পেয়েছেন। তাকে রোটোরুয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবশ্য স্বামীর আঘাত গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাটির ভিডিও দেখুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!