ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক্রোবাসটিতে সবাই হাসিমুখে যাচ্ছে। গাড়ির মাঝখানে বসে একজন ভিডিও করছে।
গত শুক্রবার উপজেলার বড়তাকিয়া স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। আহত হন আরো ৭ জন। হতাহতদের মধ্যে ১৬ জন হাটহাজারীর আরএনজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষার্থী। নিহত ব্যক্তিদের একজন চালক। তার সহকারীও আহত হন।
.png)
চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্ঘটনায় গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। বড়তাকিয়া এলাকা থেকে গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে না থাকার অভিযোগে সাদ্দামকে আটক করা হয়। সাদ্দাম বর্তমানে কারাগারে আছেন।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনাস্থলে গেটম্যান না থাকায় কোনও সিগন্যাল বা প্রতিবন্ধক ছিল না।
নিহত ১১ তরুণ পর্যটকের জানাজা শেষে নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।