ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করায় পুলিশের তিন অঙ্গ কাটলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২ আগস্ট ২০২২
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করায় পুলিশের তিন অঙ্গ কাটলেন স্বামী
ছবি: সংগৃহীত

স্ত্রীকে ব্ল্যাকমেইল করে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে বাধ্য করায় এক পুলিশ কনস্টেবলের তিন অঙ্গ কেটে দিয়েছেন ভুক্তভোগীর স্বামী। রোববার পাকিস্তানের লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঝাং জেলায় এ ঘটনা ঘটে। এ সময় নারীর স্বামী তার সহযোগীদের সঙ্গে পুলিশের নাক, কান এবং ঠোঁট কেটে ফেলেন। 

পুলিশ জানায়, ঐ স্বামী তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ১২ জন সহযোগী নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্য হায়াতকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তারা তাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেন। এর মধ্যে নাক, কান ও ঠোঁট রয়েছে। পরে কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত ঝাং'র জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এর আগে, ঐ স্বামী গত মাসে কনস্টেবল হায়াতের বিরুদ্ধে নারীর উপর হামলা, চাঁদাবাজি এও পর্নোগ্রাফি ধারায় মামলা করেছিলেন।

Advertisement

ঐ স্বামী দাবি করেন, ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার স্ত্রীকে অবৈধ সম্পর্কে জড়াতে বাধ্য করেছিলেন কনস্টেবল কাসিম হায়াত। বেশ কয়েকবার যৌন সম্পর্ক স্থাপনেও বাধ্য করেন এবং সে মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে ভিডিও দিয়ে প্রায়ই ব্ল্যাকমেইল করা হতো ভুক্তভোগীর স্বামীকে।

এদিকে কনস্টেবলের নাক, কান এবং ঠোঁট কাটার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত স্বামী ও তার সহযোগীরা। অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রেখেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!