এর আগে, মাঙ্কিপক্স সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে দেশটির নিউইয়র্ক সিটি। শহরটিকে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের ‘এপিসেন্টার’ বা ‘উপকেন্দ্র’ বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারির ফলে নগর কর্মকর্তারা স্থানীয় স্বাস্থ্য কোডের অধীনে জরুরি আদেশ জারি করতে এবং বিস্তারের গতি কমাতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেয়ার অনুমতি পাবেন। নিউইয়র্ক সিটিতে প্রায় দেড় লাখ মানুষ মাঙ্কিপক্স সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
.png)
এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, সরকারিভাবে যে প্রস্তুতি নেয়া হয়েছে তা গতিশীল করতে বেশি ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। লোকজন যেন সহজেই চিকিত্সা ও ভ্যাকসিন পেতে পারেন সেই প্রচেষ্টার অংশ হিসেবেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তিনি আরো বলেন, ভ্যাকসিন আরো সহজলভ্য করতে, সচেতনা বাড়াতে ও ঝুঁকি কমিয়ে আনতে ফেডারেল সরকারের সঙ্গে কাজ করব আমরা। ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত মাঙ্কিপক্সের প্রায় ৮০০ জন শনাক্ত হয়েছে।