স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারা যাওয়া রোগীর বিষয়ে আরো বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি জানান, ঐ ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত করা হবে।
আরো পড়ুন> ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৮৫ রোগী
ব্রাজিলে মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সী একজন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তিনি লিম্ফোমায় ভুগছিলেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অপেক্ষাকৃত কম ছিল।
.png)
জানাগেছে, আগে থেকে অন্য রোগে আক্রান্ত হওয়ায় ঐ ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। এতে তিনি বেশি অসুস্থ হয়েছিলেন। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার পর সেপটিক শকে তার মৃত্যু হয়।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহভাজন রয়েছেন আরো ৫১৩ জন। দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত ৯৮ শতাংশ রোগী পুরুষ এবং যারা অন্য পুরুষদের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন।