রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র সম্প্রতি চীনের সামরিক মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তাইওয়াসের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা।
এদিকে, তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে দ্বীপ ভুখণ্ডটির ছয়টি এলাকায় সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, মহড়াটি শুরু হয়েছে এবং সেটি আগামী শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে।
.png)
এদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এ মহড়া জাতিসংঘের নিয়ম বহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রসীমায় প্রবেশের আশঙ্কা স্বাধীনতার জন্য হুমকি।
তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগরেসিভ পার্টি (ডিপিপি) বলেছে, চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে যা দায়ীত্বহীনতা, অবৈধ আচরণ।