ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানের আকাশে চীনের ড্রোন, গুলি চালাল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪, ৪ আগস্ট ২০২২
তাইওয়ানের আকাশে চীনের ড্রোন, গুলি চালাল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

তাইওয়ানের কিনমেন অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়া দুটি চীনা ড্রোনের ওপর গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টিটিবসের স্পিকার ন্যান্সি প্যালোসি দেশটি ছাড়ার এক ঘণ্টা পরই এ ঘটনা ঘটে।

তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার পিপল লিবারেশন আর্মির (পিএলএ) দুটি ড্রোন তাইওয়ানের আকাশসীমায় দেখা গেল। 

কিনমেন সেনাবাহিনীর প্রতিরক্ষা কমান্ড বৃহস্পতিবার জানায়, বুধবার রাতে কিনমেন ও বেইডিং দ্বীপের আকাশসীমার ২০০ মিটারের ওপরে অজ্ঞাত যুদ্ধ বিমান উড়ছিল। পরে বিশ্লেষণের মাধ্যমে সেগুলো ড্রোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Advertisement

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশসীমায় যুদ্ধের প্রস্তুতি ও গোপন কর্ম বাস্তবায়নের জন্য ড্রোনের উপস্থিতি দেখে তাৎক্ষণিক উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়ে আমাদের আকাশসীমা থেকে সরে যাওয়ার সতর্ক করাও হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, এ প্রথমবার পিএলএ’র কয়েকটি ড্রোন কিনমেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চীন তাইওয়ান
লিংক সফলভাবে কপি হয়েছে!