ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ৬ আগস্ট ২০২২
ভারতে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু
ফাইল ছবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পানে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরো ১২ জন।

শনিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই মর্মান্তিক ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাকে। 

বিহার রাজ্য পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ( ৪ আগস্ট) সারন জেলার ফুলওয়ারিয়া পঞ্চায়েতে বিষাক্ত মদ খেয়ে ২ ব্যক্তির মৃত্যুর হয়। এইসঙ্গে জানা গিয়েছিল, ঘটনায় অসুস্থ হয়েছেন অসংখ্য মানুষ। ওই বিষয়ে খবর পাওয়া মাত্র একটি মেডিক্যাল টিম গঠন করে ঘটনাস্থলে পাঠানো হয়। অসুস্থদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অসুস্থদের পাটনার পিএমসিএইচ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নয় জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পিএমসিএইচ হাসপাতাল ১২ জন গুরুতর অসুস্থের চিকিৎসা চলছে। আরো বলা হয়েছে, একটি হিন্দু রীতি অনুযায়ী শ্রাবণ মাসে নির্দিষ্ট তিথিতে স্থানীয়রা মদ পান করে থাকেন। এবার সেই রীতি পালনের দিনটা ছিল ৩ আগস্ট। ওই দিনই ফুলওয়ারিয়া পঞ্চায়েতের একদল মানুষ বিষাক্ত মদ পান করেন বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এই পাঁচ ব্যক্তি মদ তৈরি ও বিক্রি করতেন। এছাড়াও স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে বিহার রাজ্য মদ নিষিদ্ধ করা হয়। রাজ্যটিতে গত বছরের নভেম্বর থেকে বিষাক্ত মদ খেয়ে ৫০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!