ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বউ হিসেবে চাকরিজীবী নারীদের পছন্দ নয় ভারতীয় পুরুষদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৫, ২৭ জুলাই ২০২২
বউ হিসেবে চাকরিজীবী নারীদের পছন্দ নয় ভারতীয় পুরুষদের
ছবি: সংগৃহীত

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে বউ হিসেবে চাকরিজীবী নারীদের পছন্দ নয় অধিকাংশ ভারতীয় পুরুষের।

মূলত বিভিন্ন পাত্র-পাত্রী সন্ধানের ওয়েবসাইটে গতিবিধির ভিত্তিতেই চালানো হয়েছে এ গবেষণা। এতে দেখা গেছে, পাত্র-পাত্রী সন্ধানের ওয়েবসাইট গুলোতে পুরুষরা সাধারণত চাকরিজীবী নয় এমন নারীদের প্রোফাইলে বেশি সাড়া দেন।

এতে আরো দেখা গেছে, যেসব নারী কখনো বাইরে গিয়ে কাজ করেননি, তাদের প্রোফাইল ১৫ থেকে ২০ শতাংশ বেশি জনপ্রিয়। ১০০ জন পুরুষের মধ্যে ৭৮ থেকে ৮৫ জন চাকরিজীবী নারীদের প্রোফাইলে যান। বাকিরা তাদের প্রোফাইল দেখেন না। চাকরিজীবীদের প্রোফাইল দেখা পুরুষরাও খুব একটা বিয়ের কথায় এগোন না।

Advertisement

এরপর ভারতীয় পুরুষদের পছন্দের তালিকায় রয়েছেন সেই নারীরা যারা বিয়ের পর চাকরি ছেড়ে দিতে চান। সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নারীরা ৪০ বছর বয়সের মধ্যেই বিয়ে করে ফেলেন। তাদের কেউ কেউ আগে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বিয়ের পর চাকরি ছেড়ে সংসারে মন দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!