ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ায় সৌদি দুই বোনের মৃত্যু নিয়ে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ১২ আগস্ট ২০২২
অস্ট্রেলিয়ায় সৌদি দুই বোনের মৃত্যু নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে সৌদি আরবের দুই বোনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছিল তার কিনারা এখনো উদঘাটন করতে পারেনি তারা। একে রহস্যজনক ঘটনা বলছে স্থানীয় প্রশাসন।

বিবিসির প্রতিবেদনে এসেছে, গত ৭ জুন সিডনির একটি অ্যাপার্টমেন্টের দরজায় অনেকক্ষণ কড়া নাড়া হয়। দরজার বাইরে মেলবক্সে অনেক কাগজ জমা দেখতে পায় তারা।, সেখানে লেখা ছিল গত তিনমাসের বেশি ভাড়া পরিশোধ করেনি ভাড়াটিয়ারা। এ ঘটনায় কিছুটা সন্দেহ জাগে পুলিশের। একপর্যায়ে বাধ্য হয়ে দরজা ভাঙা হয়। ভেতরে ঢুকতেই শয়নকক্ষে দুই বোনের মরদেহ দেখতে পায় তারা।

ধারণা করা হচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরে তাদের মরদেহ পড়ে রয়েছে। নিহতদের একজনের নাম আসরা আব্দুল্লাহ (২৪,) অন্যজন আমাল আব্দুল্লাহ আলসেহলি (২৩)। 

Advertisement

পুলিশ বলছে, দুই বোনের শরীরে কোনো আঘাতের চিহ্ন অথবা কেউ ঘরে প্রবেশ করেছিল কিনা তার নমুনা পাওয়া যায়নি। এ অবস্থায় তাদের মৃত্যু রহস্যজনক ও অস্বাভাবিক।

পুলিশ আরো জানায়, ঘটনাটি নিয়ে বিস্তার তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে ।

উল্লেখ্য, ২০১৭ সালে সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় আসেন দুই বোন। সেসময় অস্ট্রেলিয়ার সরকারের কাছে আশ্রয়ও চেয়েছিলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বোন সৌদি
লিংক সফলভাবে কপি হয়েছে!