ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাম্বিয়ায় ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ১৩ আগস্ট ২০২২
গাম্বিয়ায় ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাম্বিয়ায় গত মাসের শেষের দিকে বিগত প্রায় অর্ধশতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়েছেন ৫ সহশ্রাধিক মানুষ।

দেশটির দুর্যোগ সংস্থার এক প্রতিবেদন একথা জানায়।-খবর এএফপি’র।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (এনডিএমএ) বৃহস্পতিবার জানায়, ৩০ এবং ৩১ জুলাই ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় পাঁচ বছরের কম বয়সী ৮ সহস্রাধিক শিশুসহ কমপক্ষে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে লাখো মানুষের উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

সংস্থাটি বলেছে, পানিসম্পদ বিভাগ রাজধানী বানজুলে দুদিনের ব্যবধানে ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। শহরতলিগুলোর জনবসতিই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি।

সংস্থাটি আরো বলেছে, শতশত বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে। ঘরছাড়াদের মধ্যে অধিকাংশই নারী, যাদের ৫২.৪ শতাংশ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এনডিএমএ ও রেড ক্রস বানজুলের একটি অস্থায়ী শিবিরে ৩৫০ জনকে আবাসন দিচ্ছে।

সূত্র- আফ্রিকা নিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!