[ আন্তর্জাতিক ]
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বের আসাম রাজ্যে বন্যায় মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। দেশটির এই রাজ্যটিতে বন্যায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে।
বন্যার কারণে বিপর্যস্ত ২১ লাখের বেশি মানুষ। জানা গেছে, আটজনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে একজন করে মারা গেছে। কাছার এলাকায় এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। শিলচরের কয়েকটি এলাকা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।
আরো পড়ুন: ২৪ বছর বয়সী স্বামীর কাছে সন্তান চাইলেন ৬১ বছরের স্ত্রী
.png)
কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বর্তমানে ২২টি জেলা পানিবন্দি অবস্থায় রয়েছে। ২ হাজার ২৫৪টি গ্রাম এখনো জলমগ্ন। ৫৩৮টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ।
বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ৭৪ হাজার ৬৫৫ দশমিক ৮৯ হেক্টর জমি পানিতে ডুবে আছে। পুরো রাজ্যের আবহাওয়া পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!