ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনীয়দের ৯৫ কোটি টাকা সহায়তা পাঠাচ্ছে সৌদি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৭, ১৩ আগস্ট ২০২২
ইউক্রেনীয়দের ৯৫ কোটি টাকা সহায়তা পাঠাচ্ছে সৌদি 
ফাইল ফটো

ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার জন্য প্রায় ৯৫ কোটি টাকার একটি তহবিল অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর আওতায় ইউক্রেন থেকে পোল্যান্ডে পাড়ি জমানো শরণার্থীদের জন্য চিকিৎসা সরঞ্জাম বাবদ ৫০ লাখ ডলার পাঠিয়েছে রিয়াদ। 

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ ) এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের জন্য রিয়াদভিত্তিক কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিকিৎসা সরঞ্জাম বাবদ এ তহবিল দেওয়া হয়েছে।

Advertisement

পোল্যান্ডের স্লাস্কায় তহবিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ, কেএসরিলিফ-এর সুপারভাইজার জেনারেল এবং পোল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।

পরে একটি সংবাদ সম্মেলনে ড. আল-রাবিয়াহ বলেন, এসব চিকিৎসা সরঞ্জাম ইউক্রেন থেকে পোল্যান্ডে আগত শরণার্থীদের নিয়ে কাজ করা মেডিকেল টিমগুলো ব্যবহার করবে।

তিনি বলেন, এ অনুদান শরণার্থীরা যেখানেই থাকুক না কেন তাদের দুর্ভোগ লাঘবে রিয়াদের আগ্রহের বহিঃপ্রকাশ।

কেএসরিলিফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!