ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনে সহকর্মীদের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ১৬ আগস্ট ২০২২
ফিলিস্তিনে সহকর্মীদের গুলিতে ইসরায়েলি সেনা নিহত
ফাইল ফটো

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে সহকর্মীদের গুলিতে ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন।

সোমবার রাতে পশ্চিম তীরের উত্তর সেক্টরে এ ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরের সিম জোন এলাকায় ঐ সেনা নিহত হয়েছেন। তবে কি কারণে ঐ সেনাকে তারই সহকর্মীরা গুলি চালিয়েছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

Advertisement

জানা গেছে, গুলিবর্ষণের পর আহত এক সেনাকে দ্রুত কাফর সাবা শহরের মেইর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সেনার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে সামরিক বাহিনী তদন্ত শুরু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঐ সেনা কিছু সময়ের জন্য তুলকারম গার্ড পোস্ট থেকে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সে ফিরে এলে সহকর্মী সেনারা তার ওপর গুলি চালায়।

ঐ সেনা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেও হামলার অজুহাতে ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে তল্লাশি চালানো হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের ভুলে ঐ সেনার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!