ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আল-জাজিরার সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১১ মে ২০২২
আল-জাজিরার সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা
ছবি: শিরিন আবু আকলেহ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন।

বুধবার (১১ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল-জাজিরার অন্যান্য সাংবাদিকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা

আল-জাজিরার কয়েক সাংবাদিক ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে ইসরায়েলি সেনারা জেনিন শহরে অভিযান চালান। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তার মাথায় লাগে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, কোন পরিস্থিতিতে মৃত্যু হলো, সেটা স্পষ্ট না হলেও ভিডিও ফুটেজে দেখা যায়, শিরিন আবু আকলেহর মাথায় গুলি করা হয়েছিল।

আরো পড়ুন>> হঠাৎই রক্তের মতো লাল হয়ে গেল আকাশ! আতঙ্ক ছড়াল চীনে

ফিলিস্তিনের রামাল্লা শহর থেকে নিদা ইব্রাহিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। শিরিন আকলেহ জেনিনে ঘটনাস্থলে ছিলেন। বিশেষ করে পশ্চিম তীরের উত্তরের এই শহরে ইসরায়েলি সেনারা যখন অভিযান চালান, তখনে সেখানেই ছিলেন তিনি। ওই সময়ই সরাসরি তার মাথায় গুলি করা হয়। আপনি হয়তো ধারণা করতে পারবেন, তার সঙ্গে যে সাংবাদিকেরা কাজ করছিলেন, তাদের জন্য এটা প্রচণ্ড ধাক্কা।’

ফিলিস্তিনের পতাকায় মোড়া আল-জাজিরার নিহত সাংবাদিকের মরদেহ

কাঁদতে কাঁদতে নিদা ইব্রাহিম আরও বলেন, শিরিন আবু আকলেহ খুব সম্মানীয় একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনিরা যখন দ্বিতীয় ইন্তিফাদা শুরু করে, তখন থেকে আল-জাজিরার হয়ে কাজ করেন তিনি। তবে আল-জাজিরার সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!