ইরানি কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইউরোপীয় একটি দেশের মাধ্যমে ইসরায়েলের কাছে এসব ছবি ও ম্যাপ পাঠিয়েছে ইরান। এগুলোর অধিকাংশ টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয়। এ ধরনের ছবি সাধারণত গোয়েন্দাবৃত্তির মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে।
এ বিষয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের আগ্রাসী তৎপরতায় গেলে এ সব স্থাপনায় হামলা চালানো হবে। তেল আবিরের যেকোনো হামলার জবাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই স্থাপনাগুলো সবার আগে লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান।
.png)
আরো পড়ুন>> ইফতারের আগে ঘরের দরজা লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যা
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, নিরাপত্তাগত কারণে ইসরায়েল তাদের পরমাণু অস্ত্রগুদামগুলো পরিবর্তন করে থাকে। তবে ইরানের পক্ষ থেকে যেসব ছবি ও ম্যাপ পাঠানো হয়েছে, সেগুলো দেশটির নতুন গুদামের।
সূত্র বলছে, ইসরায়েলের পরমাণু অস্ত্রাগার ছাড়াও অধিকৃত ভূখণ্ডে মজুদ করা রাসায়নিক, জীবাণু ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি ও ম্যাপ রয়েছে। এ খবরের বিষয়ে ইরান বা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া যানায়নি।