ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর জেনারেলের গাড়িতে গুলি, দেহরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৫, ২৩ এপ্রিল ২০২২
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর জেনারেলের গাড়িতে গুলি, দেহরক্ষী নিহত
ছবি: ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসি

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন এক কমান্ডারকে বহন করা একটি গাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসি অক্ষত থাকলেও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) ইরানের অশান্ত দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

প্রাদেশিক রাজধানী জাহেদানে একটি চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত দেহরক্ষী মাহমুদ আবসালান ওই অঞ্চলের বিপ্লবী রক্ষীবাহিনীর ঊর্ধ্বতন এক কমান্ডারের ছেলে।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার চেয়েও বন্দুকের গুলিতে বেশি মরছে শিশুরা

সুন্নি মুসলিম অধ্যুষিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে; মাদক চোরাকারবারি চক্র ও ইরানের শিয়া শাসকদের বিরুদ্ধে লড়াই করা সুন্নি জঙ্গিদের তৎপরতার কারণে প্রদেশটি দীর্ঘদিন ধরেই অশান্ত।

ইরানের অনেক সুন্নিই তাদের ওপর বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলেও দেশটির শাসকগোষ্ঠী তা অস্বীকার করে আসছে।

২০০৯ সালে আত্মঘাতী এক বোমা হামলাকারী সিস্তান-বেলুচিস্তানে বিপ্লবী রক্ষীবাহিনীর ৬ ঊর্ধ্বতন কমান্ডার ও আরও ২৯ জনের প্রাণ কেড়ে নেয়; ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীর ওপর সবচেয়ে দুঃসাহসী হামলাগুলোর মধ্যে সেটি অন্যতম ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!