ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের ৯ কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩, ১০ এপ্রিল ২০২২
যুক্তরাষ্ট্রের ৯ কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। এ অভিযোগে সাম্রাজ্যবাদী দেশটির নয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। এছাড়া আরো ১৫ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রাণালয় জানিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের নয় কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর আল জাজিরার।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, জর্জ ডব্লিউ ক্যাসি জুনিয়র, মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জোসেফ ভোটেল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিলিয়ানি। এছাড়াও ফিলিস্তিন-লেবাননে থাকা বর্তমান এবং সাবেক কয়েক মার্কিন কূটনীতিক রয়েছেন।

Advertisement

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরও ১৫ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই তালিকায় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ট্রাম্প এবং ওবামা প্রশাসনের সময় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে জড়িত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!