ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মীর আকবর রাজাভি জানান, সোমবার দিনের প্রথমভাগে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সাক্ষাৎ করেন এবং এই চুক্তিতে সই করেন। চুক্তিটি সই হয় ইরানের পারস্য উপসাগরীয় কিশ দ্বীপে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ: হোয়াইট হাউজ
.png)
মীর আকবর রাজাভি জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ইরান ও কাতারের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর চুক্তি হয়েছে। অন্য দুটি চুক্তি হয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং তল্লাশি ও উদ্ধার সেবা সংক্রান্ত বিষয়ে।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর আওতায় বিমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় উল্লেখযোগ্য অংশ। কাতার যাতে বিশ্বকাপ ফুটবলের এই গুরুত্বপূর্ণ আসর সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে তার জন্য ইরানের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে।