ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪, ১৭ এপ্রিল ২০২২
পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ আটক করেছে ইরান
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগর থেকে আড়াই লাখ জ্বালানি তেলসহ একটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শুক্রবার ইরান এ কথা জানিয়েছে। কয়েকদির আগে আরেকটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।

এক সপ্তাহের কম সময়ের মধ্যে পারস্য উপসাগর থেকে আইআরজিসি এ নিয়ে দুটি তেলবাহী জাহাজ আটক করল। দুটি জাহাজই তেল চুরির সঙ্গে জড়িত ছিল বলে দাবি ইরানের।

আইআরজিসি কর্মকর্তা গোলাম হোসেন হোসেইনি শুক্রবার জানান, আটক জাহাজটি আড়াই লাখ লিটার তেল পাচারের সঙ্গে জড়িত ছিল। জাহাজের সাত ক্রুকেও আটক করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন: ইউক্রেনের ট্যাংক তৈরি কারখানা ধ্বংস করল রাশিয়া

তাদের ব্যাপারে তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবে। আইনগত প্রক্রিয়া শেষে এসব ক্রুকে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আইআরজিসি’র এ কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে তেল চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা আইআরজিসি'র অন্যতম প্রধান অগ্রাধিকার।

এর আগে গত ৯ এপ্রিল ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মুজতবা গহরামানি পারস্য উপসাগর থেকে একটি জাহাজ আটকের কথা জানিয়েছিলেন। ওই জাহাজ দুই লাখ ২০ হাজার লিটার তেল চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে তিনি জানিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!