বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, জুলাইতে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮ শতাংশে দাঁড়ানোর পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। তবে তাদেরপূর্বাভাস ছাড়িয়ে দেশটির মূল্যস্ফীতি নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে, ব্যাংক অব ইংল্যান্ড উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, দ্রব্যমূল্য আরো বাড়তে পারে।
.png)
অন্যদিকে, মন্দার আশঙ্কা থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকটি সুদের হার শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৭৫ শতাংশ করেছে, যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ।
এছাড়া ব্যাংকটির পূর্বাভাসে বলা হয়, অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ ১৩ দশমিক ৩ শতাংশে দাঁড়াতে পারে। যার ফলে সেসময় জিনিসপত্রের মূল্য আরো বেড়ে যেতে পারে।
অ্যাসেট ম্যানেজার অ্যাবরাডনের সম্পদ ব্যবস্থাপনার সিনিয়র অর্থনীতিবিদ বলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক আরো কঠোর পদক্ষেপ নিতে পারে। এতে মন্দার ঝুঁকি বাড়বে।
তার মতো অনেক অর্থনীতিবিদই মনে করেন ব্যাংক অব ইংল্যান্ড সেপ্টেম্বরে সুদের হার আরো অর্ধেক পয়েন্টভিত্তিতে বাড়িয়ে ২ দশমিক ২৫ শতাংশ করতে পারে।