ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার রাশিয়ার পেট্রোল-জ্বালানি তেল কিনছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ১৮ আগস্ট ২০২২
এবার রাশিয়ার পেট্রোল-জ্বালানি তেল কিনছে মিয়ানমার
ছবি: সংগৃহীত

মিয়ানমারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে রাশিয়া থেকে পেট্রল ও জ্বালানি তেল আমদানির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। বদেশটির সেনা মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনে সেনা অভিযানের পরও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করেছে মিয়ানমার।

সামরিক মুখপাত্র জ মিং তুন বলেন, রাশিয়ার কাছ থেকে পেট্রল আমদানি করার অনুমতি আমরা পেয়েছি।

Advertisement

তার দাবি, কম দাম আর ভালো মানের জন্য রাশিয়ার জ্বালানি বেছে নিয়েছেন তারা।

আগামী সেপ্টেম্বর মাস থেকে রাশিয়ার তেল মিয়ানমারে পৌঁছাতে শুরু করবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

গত মাসে রাশিয়ার সফরের সময় তেল গ্যাস নিয়ে আলোচনা করেছিলেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং। বর্তমানে সিঙ্গাপুর হয়ে জ্বালানি আমদানি করছে মিয়ানমার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!