[ আন্তর্জাতিক ]
মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টায় ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুটি বিমানে মোট তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।
ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের ঘটনা। বিমান ওঠা-নামার জন্য ঐ বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।
.png)
দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে এরই মধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!