ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে আল কায়দার দুই জঙ্গি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ১৯ আগস্ট ২০২২
ভারতে আল কায়দার দুই জঙ্গি গ্রেফতার
ছবি: সংগৃহীত

আল কায়দার ভারতের শাখা সংগঠনের (আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট বা আকিস) দুই সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতাররা হলেন- আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ।

বুধবার উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

জানা গেছে, আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ও কাজি আহসান উল্লাহর বাড়ি হুগলিতে।

সূত্র জানায়, গ্রেফতার দুইজন আল কায়েদার সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে। ঐ দুইজনের কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে। যেগুলো ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয়। পাশাপাশি জিহাদি কিছু বইও তাদের থেকে পাওয়া গেছে।

উল্লেখ্যন, বুধবারই চার জেএমবি জঙ্গির সাজা ঘোষণা করেছে কলকাতা নগর ও দায়রা আদালত। আবদুল রহিম, আবদুল রেজ্জাক, হাজিবুল্লা ও আসিফ ইকবাল নামে চার জঙ্গির সাজা ঘোষণা করা হয়।  এ চার জঙ্গিই আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আল কায়েদা
লিংক সফলভাবে কপি হয়েছে!