বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ঐ মুখপাত্র বলেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ার জি-২০ সম্মেলনে যাওয়ার নৈতিক অধিকার নেই।
.png)
এর আগে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া আসবেন।
বর্তমানে জি-২০ জোটের চেয়ারম্যান হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পুতিনকে আসন্ন এ সম্মেলন থেকে বাদ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার ওপর চাপ প্রয়োগ করছে পশ্চিমাদেশগুলো।
তবে পুতিনকে আমন্ত্রিত অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিতে রাজি হননি জোকো উইদোদো। এর বদলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সফর করে দুই দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-ইউক্রেনের দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াকে ‘শান্তির পথ’ হিসেবে দেখে।
নভেম্বরে আসন্ন জি-২০ সম্মেলনে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও।