ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আল-কায়েদা প্রধান জাওয়াহিরির মরদেহ নিয়ে যা জানাল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ২৫ আগস্ট ২০২২
আল-কায়েদা প্রধান জাওয়াহিরির মরদেহ নিয়ে যা জানাল তালেবান
আল জাওয়াহিরি- ফাইল ফটো

চলমান তদন্তে এখন পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান আয়মান আল-জাওয়াহিরির মরদেহ খুঁজে না পাওয়ার কথা জানিয়েছে তালেবান।

বৃহস্পতিবার এ তথ্য জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

জাবিহুল্লাহ জানান, জাওয়াহিরির মরদেহ খুঁজতে তারা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন।

Advertisement

উল্লেখ্য, জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়ে জাওয়াহিরিকে হত্যার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার সময় ঐ বাড়ির বারান্দায় জাওয়াহিরি দাঁড়িয়েছিলেন বলে জানানো হয়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, এক দশকেরও বেশি আগে ওসামা বিন লাদেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গুলি করে হত্যা করার পর এটি ছিল আল কায়েদার জন্য সবচেয়ে বড় ধাক্কা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!