ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন স্ত্রী, কোমরে দড়ি বেঁধে থানায় নিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ৩০ আগস্ট ২০২২
প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন স্ত্রী, কোমরে দড়ি বেঁধে থানায় নিলেন স্বামী
ছবি: সংগৃহীত

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার পর তার কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গেছেন স্বামী।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার নন্দকুমার থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নন্দকুমার এলাকার শেখ মনিরুল ও সুতাহাটার অর্পিতা সামন্ত ৭ বছর আগে ভালোবেসে বিয়ে করেন। এর আগেও অর্পিতার বিয়ে হয়েছিল, সেই ঘরের একটি সন্তানও রয়েছে তার। তবে কোনো কারণে বিচ্ছেদ হয় তাদের। এরপর বাবার বাড়িতে ছিলেন তিনি। সেখানে থাকা অবস্থায় পরিচয় হয় মনিরুলের সঙ্গে। পরে বিয়ে করেন তারা।

Advertisement

সম্প্রতি শেখ মনিরুল অভিযোগ করেন, অর্পিতা একটি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। মনিরুলের বাড়িতেও যাতায়াত ছিল কলেজপড়ুয়া পরকীয়া প্রেমিকের। তবে অর্পিতা এ অভিযোগ অস্বীকার করলে মনিরুল স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করেন।

আরো পড়ুন>> মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পুলিশে অভিযোগ জানাতে গিয়ে ধর্ষণ হলেন মা!

গত শনিবার (২৭ আগস্ট) অর্পিতা বাবার বাড়ি চলে যাযন। এরপর মনিরুল বারবার তাকে আসার জন্য অনুরোধ করেন। তবে অর্পিতা জানান মঙ্গলবার ফিরবেন। এতে সন্দেহ হয় শেখ মনিরুলের। নজর রাখতে শুরু করেন স্ত্রীর ওপর। একপর্যায়ে অর্পিতার বাবার বাড়িতেই আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরে ফেলেন তিনি।

পরে কোমরে দড়ি বেঁধে অর্পিতাকে নন্দকুমার থানায় নিয়ে আসেন এবং পুলিশের হাতে তুলে দেযন। পরকীয়া প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দেবেন বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!