মঙ্গলবার (৩০ আগস্ট) রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯১ বছর বয়সী গর্বাচেভ।
ম্যাক্রোঁ টুইটারে মিখাইল গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, শান্তির মানুষ হিসেবে তিনি রাশিয়ানদের জন্য স্বাধীনতার পথ খুলে দেয়াকে বেছে নিয়েছিলেন। ইউরোপে শান্তির প্রতি তার অঙ্গীকার আমাদের অভিন্ন ইতিহাসকে বদলে দিয়েছে।
.png)
এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘তিনি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন।’
তিনি আরো বলেন, মিখাইল গর্বাচেভ ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব একজন নেতা হারালো যিনি শান্তির জন্য একজন অক্লান্ত সমর্থক ছিলেন।
আরো পড়ুন>> করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ
মস্কোর যে হাসপাতালে গর্বাচেভ মারা গেছেন, তার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল।
গত জুন মাসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, কিডনির জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: তাস নিউজ