ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোন আটক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৩ সেপ্টেম্বর ২০২২
লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোন আটক করলো ইরান
ফাইল ফটো

লোহিত সাগর থেকে যুক্তরাষ্ট্রের দুইটি ড্রোন ঘণ্টাখানেক আটকে রেখেছে ইরান। এ সপ্তাহে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

শুক্রবার মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহরের মুখপাত্র টিমোথি হকিন্স সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে আলাপকালে বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

তেহরানের দাবি, এ ড্রোনগুলো ইরানের সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। যার ফলে লোহিত সাগরে দেশটির নৌবাহিনীর সদস্যরা এগুলো জব্দ করে। তবে এর কয়েক ঘণ্টার মাথায় সেগুলো ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একাধিক ‘গোয়েন্দা ড্রোনের’ মুখোমুখি হয় ইরানের নিয়মিত টহল দল। এ সময় দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার থেকে সমুদ্র ড্রোনগুলো পরিচালনাকারী মার্কিন কর্তৃপক্ষকে তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করার আহ্বান জানানো হয়। তাদের কোনো সাড়া না পেয়ে তেহরান দুই সমুদ্র ড্রোন আটক করে। এরপর নৌ রুট বিপদমুক্ত রাখার লক্ষ্যে ড্রোন দুইটিকে একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!