ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনকে ফোনে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ১২ সেপ্টেম্বর ২০২২
পুতিনকে ফোনে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ইম্যানুয়েল ম্যাক্রোঁ- ফাইল ফটো

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধবিরতি ও জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় ম্যাক্রোঁ এসব দাবি করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন এলিসি প্যালেস রোববার এ তথ্য জানায়।

Advertisement

ফ্রান্সের প্রেসিডেন্ট ভবনের এক বিবৃতির বরাতে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অনবরত হামলার নিন্দা করেছেন ম্যাক্রন। তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেনে রাশিয়ার যুদ্ধবিরত দাবি পুনরাবৃত্তি করেছেন। এতে আলোচনা শুরু হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনরায় প্রতিষ্ঠিত হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জাপোরিঝজিয়ার বর্তমান অখণ্ডতার ঝুঁকির কারণ উল্লেখ করেন। ম্যাক্রোঁ বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়ার ভারী ও হামলা অস্ত্র সরানোর আহ্বান জানান। একইসঙ্গে জাতিসংঘের পারমাণবিক সংস্থার পরামর্শে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্রটি পুনরায় সচলের আহ্বানও জানান ম্যাক্রোঁ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!