ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ আন্তর্জাতিক ]
শিগগিরই বৈঠকে বসছেন পুতিন ও শিং জিনপিং
ফাইল ফটো
উজবেকিস্তানের সামাকান্দে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশনের (এসসিও) সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সেখানে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং। সম্মেলনের সময় বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে মিলিত হবেন।
বুধবার বেইজিংয়ে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত অন্ড্রে ডেনিসভ সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী দশ দিনের মধ্যে আমাদের নেতারা সামারকান্দে বৈঠকে বসবেন। আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি। এ সম্মেলন অতিব গুরুত্বপূর্ণ। কারণ মহামারি করোনার পর এটি পূর্ণভাবে হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, অনলাইন সম্মেলনে পুরোদস্তুর নয় এ কথা আমি বলতে চাই না। তবে নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ আলোচনার মান ভিন্নতর হয়। সম্মেলনে একক বা অধিক এবং বিভিন্ন সময়ে, বিভিন্ন দলে বৈঠক হবে। আমরা পুরোদস্তুর বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। নেতারা তাদের সব আলোচ্য বিষয় নিয়ে কথা বলবেন। আমরা আমাদের চীনের বন্ধুত্বের সঙ্গে সেই নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, সাংহাই কো-অপারেশনের সম্মেলনটি আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সামাকান্দে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!