ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বে অনাহারের ঝুঁকিতে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ১৬ সেপ্টেম্বর ২০২২
বিশ্বে অনাহারের ঝুঁকিতে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

বিশ্ব ‘অভূতপূর্ব মাত্রার একটি বৈশ্বিক জরুরি অবস্থার’ মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।

বৃহস্পতিবার সতর্ক করে তিনি বলেন, ৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের দিকে অগ্রসর হচ্ছে। আর ইউক্রেনে যুদ্ধের কারণে অনাহারের কাছাকাছি অবস্থায় যেতে হচ্ছে সাত কোটি মানুষকে।

ডেভিড বিসলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, ৮২টি দেশে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন, যা ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগের সংখ্যার চেয়ে আড়াই গুণ বেশি।

Advertisement

তিনি আরো বলেন, ৪৫টি দেশের পাঁচ কোটি মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ দরজায় কড়া নাড়ছে। এ অবস্থা অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক।

ক্রমবর্ধমান সংঘাত, মহামারির অর্থনৈতিক প্রভাব, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি এবং ইউক্রেনে যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পূর্বে যা ছিল তা হচ্ছে ক্ষুধার ঢেউ, আর এখন হচ্ছে ক্ষুধার সুনামি।

বিসলি জানান, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের  পর থেকে খাদ্য, জ্বালানি ও সারের ক্রমবর্ধমান খরচ বেড়েছে। এতে সাত কোটি মানুষকে অনাহারের নিয়ে গেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!