ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের জন্য সাহায্য চাইলেন জাতিসংঘের মহাসচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ১১ সেপ্টেম্বর ২০২২
বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের জন্য সাহায্য চাইলেন জাতিসংঘের মহাসচি
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস- ছবি: সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের জন্য সাহায্য চেয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শনিবার বন্যাকবলিত দেশটির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি এ সাহায্য চান।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান সরকারের বরাতে রয়টার্স জানায়, এবারের প্রলয়ঙ্করী বন্যায় দেশটির আনুমানিক ৩০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই এবার বন্যার এমন ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করছে পাকিস্তান ও জাতিসংঘ।

Advertisement

করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি কিছু করতে হবে। আজ বন্যার প্রকোপ পাকিস্তানে, আগামীকাল আপনি যেখানেই থাকুন না কেন এটি আপনার দেশেও হতে পারে। এটি বৈশ্বিক সংকট। এজন্য একটি বৈশ্বিক প্রতিক্রিয়া প্রয়োজন।

পাকিস্তানের বিশাল এলাকা এখনো পানির নিচে। লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পাকিস্তান সরকারের তথ্যানুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!