বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কারেইরো শহরের করুকা নদীর ওপর থাকা সেতুটি ধসে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেতু ধসের ঘটনায় তিন জন নিহতের পাশাপাশি অন্তত ১৫ জন আহত হয়েছেন।
.png)
কয়েকজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সেতুতে একটি ফাটল শনাক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেতুর ওপর গাড়ির জ্যাম লেগে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।