ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকার সাজা বহাল রাখলো রাশিয়ার আদালত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ২৫ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকার সাজা বহাল রাখলো রাশিয়ার আদালত
ব্রিটনি গ্রিনার- ফাইল ফটো

মাদক মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের নয় বছরের সাজা বহাল রেখেছেন রাশিয়ার একটি আদালত। গ্রিনারের করা আবেদন প্রত্যাখ্যান করে আদালত এ রায় দেন।

গ্রিনার দুইবারের গোল্ড মেডেল অর্জনকারী বাস্কেটবল খেলোয়াত। গত ৪ আগস্ট মাদক মামলায় তার সাজা হয়। 

এর আগে, মস্কোর শেরেমেটয়েভো বিমানবন্দরে গ্রিনারের লাগেজের ভেতরে গাঁজার তেল পায় পুলিশ। সেই ঘটনার মামলায় তার নয় বছরের সাজা হয়েছিল। 

Advertisement

তবে আদালত বলেন, গ্রিনারের সাজার মেয়াদের সঙ্গে রায়ের আগে বন্দি থাকা সময় যুক্ত হবে। 

বিচারের আগে গ্রিনার প্রায় ১ বছর ৫ মাস কারাবরণ করেছেন। তার মানে এ বাস্কেটবল তারকাকে প্রায় আরো আট বছর কারাবাসা কাটাতে হবে। 

এদিকে, রাশিয়ার আদালতে গ্রিনারের মামলার শুনানিকে লজ্জা বলে আখ্যায়িত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানায়, বাস্কেটবল তারকাকে দেশে ফেরাতে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, ভুলভাবে আটকের পর একটি লজ্জাজনক বিচার প্রক্রিয়ার মধ্যে ব্রিটনি গ্রিনার অসহ্য পরিবেশে রয়েছেন।

তিনি বলেন, পাল হেলানসহ ভুলভাবে রাশিয়ায় আটক সব মার্কিন নাগরিককে দেশে ফেরাতে বাইডেন প্রশাসন সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!