এপির প্রতিবেদন অনুযায়ী, অগ্ন্যুৎপাত খুব শিগগিরই শুরু না হলেও সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। কারণ সম্প্রতি আগ্নেয়গিরিটির শীর্ষে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, অগ্ন্যুৎপাত শুরু হলে আশপাশের বাড়িঘরে লাভা পৌঁছাতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। মাওনা লোয়ায় সবশেষ ১৯৮৪ সালে অগ্ন্যুৎপাত হয়।
.png)
এদিকে, সম্ভাব্য জরুরি অবস্থার জন্য কীভাবে প্রস্তুতি নেয়া যায় সে সম্পর্কে বাসিন্দাদের জানাতে দ্বীপজুড়ে বৈঠক করছে হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি। বৈঠকে স্থানীয়দের বাসিন্দাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে।
হাওয়াই কাউন্টি সিভিল ডিফেন্সের প্রশাসক তালমাজ ম্যাগনো বলেন, সবাইকে আতঙ্কিত করার দরকার নেই। তবে সচেতন করতে হবে। যারা মাউনা লোয়ার ঢালে বাস করছেন তাদের কাছে লাভা বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে।
ম্যাগনো আরো বলেন, আগ্নেয়গিরিটি হাওয়াই দ্বীপের ল্যান্ডমাসের ৫১ শতাংশজুড়ে রয়েছে। তাই দ্বীপের একটি বড় অংশ অগ্ন্যুৎপাত দ্বারা প্রভাবিত হতে পারে।